Showing posts with label জাবি. Show all posts
Showing posts with label জাবি. Show all posts
jahangirnagar university

jahangirnagar university

অনেকেই জানতে চেয়েছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট কয়টা ইউনিট আছে?
ইউনিটগুলোর নাম কি কি? কোন কোন ইউনিটে কি কি সাবজেক্ট আছে? কোন ইউনিটে কোন গ্রুপের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে? পরীক্ষা পদ্ধতি কেমন ? কিভাবে প্রস্তুতি নিব ? তোমাদের সকল প্রশ্নের উত্তর দেখে নাও একসাথে ।
.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ১০ টি ইউনিট আছে। যথাঃ A,B,C,C1,D,E,F,G,H,I ইউনিট =মোট ১০ টা ইউনিট। ইউনিটভিত্তিক সাবজেক্টগুলোর নাম সহ ইউনিটগুলোর নাম :
.
* A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ):-
A ইউনিটে মোট ৭ টি বিষয় রয়েছেঃ
১. কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
২. রসায়ন বিভাগ
৩. পদার্থবিজ্ঞান বিভাগ
৪. গণিত বিভাগ
৫. পরিসংখ্যান বিভাগ
৬. পরিবেশ বিজ্ঞান বিভাগ
৭. ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ
.
* B ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) :-
B ইউনিটে মোট ৬ টি বিষয় রয়েছেঃ
১) অর্থনীতি বিভাগ
২) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
৩) সরকার ও রাজনীতি বিভাগ
৪) লোকপ্রশাসন বিভাগ
৫) ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
৬) নৃবিজ্ঞান বিভাগ
.
* C ইউনিট ( কলা ও মানবিকী অনুষদ ) :-
C ইউনিটে ৭ টি বিষয় রয়েছে।
১) ইংরেজি
২) আন্তর্জাতিক সম্পর্ক( IR )
৩) ইতিহাস
৪) দর্শন
৫) প্রত্নতত্ত্ব
৬) বাংলা
৭) জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ
.
* C1 ইউনিট ( নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ )

.
এই ইউনিটে দুইটি সাবজেক্ট রয়েছে
১) নাটক ও নাট্যতত্ত্ব
২) চারুকলা
.
* D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) :-
D ইউনিটে মোট ৭ টি বিষয় রয়েছেঃ
১) ফার্মেসী বিভাগ
২) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ
৩। মাইক্রোবায়োলজি বিভাগ
৪) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারি বিভাগ
৫) পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগ
৬। প্রাণিবিদ্যা বিভাগ
৭) উদ্ভিদবিজ্ঞান বিভাগ
.
* E ইউনিট [ বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি (BBA) ] :-
E ইউনিটে মোট ৪ টি বিষয় রয়েছেঃ
১) ফিন্যান্স & ব্যাংকিং বিভাগ
২। মার্কেটিং বিভাগ
৩। একাউন্টিং & ইনফরমেশন সিস্টেম বিভাগ
৪। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
.
* F ইউনিট ( আইন অনুষদ ) :-
F ইউনিটে একটা সাবজেক্ট আছে।
১) Law & Justice ( আইন ও বিচার )
.
* G Unit [ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশন (IBA) ] :-
.
IBA-BBA
.
* H ইউনিট [ ইন্সটিটিউট অব ইনফরমেশান টেকনোলজি (IIT) ] :-
H ইউনিটেও একটা সাবজেক্ট আছে।
১) আইটি ( IT )
.
* I Unit (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) :
.
I ইউনিটে ১ টা সবাজেক্ট
- বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য
.
বিজ্ঞান বিভাগ থেকে সব ইউনিটেই পরীক্ষা দেয়া যায়। কিন্তু ব্যবসায় শিক্ষা/মানবিক বিভাগ থেকে B,C,E,F,G, C1 , I -- এই ৭ টি ইউনিটে পরীক্ষা দেয়া যায়।
.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা পদ্ধতিঃ
:
★ A,B,C,E,F,H,I ইউনিটে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে যার মধ্যে ৮০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। এসএসসি রেজাল্টকে ১.৫ দ্বারা গুণ করা হয়, এইচএসসি রেজাল্টকে ২.৫ দ্বারা গুণ করা হয় (চতুর্থ বিষয় সহ ) । অর্থাৎ সর্বমোট ১০০ নম্বর।
.
★ C1 ইউনিটে নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা পরবর্তীতে নেয়া হবে যার পাশ মার্ক ৪০%। ]
.
★ G ইউনিটে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে যার মধ্যে ৭৫ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। ৭৫ নম্বরের MCQ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৫ নম্বরের মৌখিক পরীক্ষা পরবর্তীতে নেয়া হবে যার পাশ মার্ক ৩৫%। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। অর্থাৎ সর্বমোট ১০০ নম্বর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট ::::::::
★ জাবিতে বি ইউনিট হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ।
যোগ্যতা ঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় নূন্যতম ৩.৫০ করে থাকতে হবে।
পরীক্ষার মানবন্টন ঃ বাংলা ১০, ইংরেজি ১৫, গণিত ১৫, সাধারণ জ্ঞান ২৫ এবং Iq ১৫
এসএসসি এইচএসসি রেজাল্টের উপর নাম্বার ঃ ২০
বিষয়ভিত্তিক প্রস্তুতি ঃ
বাংলা এবং English - শুরুতেই বলে রাখি জাবিতে স্কোর কোন ফ্যাক্ট না। এখানে Mcq এ যারা ভালো করে তারাই এগিয়ে থাকে। তবে বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করলে দেখতে পারবে বাংলাদেশের অন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে জাবির প্রশ্নের প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন। এখানে বাংলার জন্য গতানুগতিক ব্যাকরণ পড়লেই হয়না পাশাপাশি বিখ্যাত কবি ও লেখকদের বিভিন্ন সাহিত্যকর্ম ও বিরচন অংশ। আবার জাবির ইংরেজিতেই একমাত্র বিসিএসের মতো Literature থেকে প্রশ্ন হয়। আর শুধু গ্রামারে গুরুত্ব না দিয়ে Preposition, Proverbs, Translation, One word Substitution এবং synonym, Antonyms গুরুত্ব দিয়ে পড়তে পারো। এর জন্য তোমরা ছায়ামঞ্চ বাংলা + English বইটি দেখতে পারো।
গণিত ঃ আসলে গণিত খুব ইজি হয়ে থাকে। কিন্তু অনেকদিন ধরে চর্চা না করা এবং মেক্সিমামের ঢাবিকেন্দ্রীক প্রিপারেশনের জন্য গনিতে ফেইল করে। আর গণিতের গাইডলাইন হিসেবে তোমরা ছায়ামঞ্চ Math Summit বইটি দেখতে পারো।
সাধারণ জ্ঞান ঃ জাহাঙ্গীরনগরের সাধারণ জ্ঞান সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। এখানে ঢাবি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো প্রতি বছর একই প্রশ্ন হয়না। এখানে প্রত্নতত্ত্ব, মুক্তিযুদ্ধ, নাট্যকলা, সাহিত্য কর্ম ছাড়াও আনকমন টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। ছায়ামঞ্চ Bangla Gk Summit বইটি পড়তে পারো। কেননা বিভাগ পরিবর্তনকারীদের অনেকেই পৌরনীতি, ইতিহাস, দর্শন ইত্যাদি সম্পর্কে ধারণা রাখেনা। আর এই বইটিতে মৌলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাই দেখতে পারো।
বুদ্ধিমত্তা ঃ জাবিতে বুদ্ধিমত্তায় ভালো করলে খুব সহজেই এগিয়ে থাকা যায়। আর এর জন্য খুব বেশি কিছু পড়তে হবে বলে মনে করিনা শুধুমাত্র Iq Summit বইটি পড়লেই এনাফ।
::::::: আর যে জিনিসটি করতে অবশ্যই ভুলবে না তা হচ্ছে প্রশ্ন ব্যাংক। Climax জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি সাপ্লিমেন্ট পড়তে পারো। এতে সাজেশন ও দেয়া আছে।
বিঃদ্রঃ জাবিতে পাশ মার্ক ৩৩%। এবং আলাদা বিষয়ভিত্তিক পাশ করতে হয় না৷ তবে চান্স পাবার জন্য অবশ্যই ৭০% নাম্বার পেতে হবে।
★ শুধু পড়াশোনা করেই ত সব হয়না ভাগ্য বলেও কিছু আছে। তাই তোমার পিতামাতা ও গুরুজনদের শ্রদ্ধা কর এবং মুসলমানরা ৫ ওয়াক্ত নামাজ ও অন্যরা তাদের নিজ ইবাদত কর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ ২০১৯-২০🎓
A,H ইউনিটে পজিশন কত পর্যন্ত থাকলে সাবজেক্ট পাওয়া যাবে(গত বছর ২০১৮-১৯ অনুযায়ী)
★★A ইউনিট
👉ছেলে ২৭৫ টা আসন এর জন্য গতবার ২০৭১ পজিশন পর্যন্ত সাবজেক্ট পাইছে।
👉 মেয়ে ১৭৫ টা আসন এর জন্য গতবার ৯৯০ পজিশন পর্যন্ত সাবজেক্ট পাইছে।
★★H ইউনিট
👉ছেলে ২৭ টা আসন এর জন্য গতবার ১৪৯ পজিশন পর্যন্ত সাবজেক্ট পাইছে।
👉 মেয়ে ২৭ টা আসন এর জন্য গতবার ৭৫ পজিশন পর্যন্ত সাবজেক্ট পাইছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সহজ ইউনিট রিভিও: 🔥🔥 (B unit: সামাজিক বিজ্ঞান অনুষদ) #share #mention #মতামত
👉👉তোমরা কি জানো বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় কোনটা?" "বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যেটাকে সহজ ভাষায় জাবি বলা যায়।" আদর করে বলা হয় জানবিবি। জাবিতে এক আসনের জন্য লড়াই করে শত শত স্টুডেন্ট!কোনো কোনো ইউনিটে এক আসনের জন্য লড়াই করে ৪০০-৫০০ স্টুডেন্ট! জাবিতে টোটাল ১০টা ইউনিট। প্রত্যেকটা ইউনিটই প্রতিযোগিতামূলক! তাহলে কি জাবিতে চান্স পাওয়া কঠিন!জাবিতে পড়তে পারবো না?.. হুম,জাবিতে চান্স পাওয়া অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কঠিন। তবে,আজকে জাবির এমন একটা ইউনিটের কথা বলবো,যেটাতে তুমি চাইলেই, এই কয়েকটাদিন একটু ট্রাই করলেই খুব সহজে চান্স পেয়ে যাবে। এই ইউনিটের কথা সবাই জানে না,জানলেও কী করতে হবে, কীভাবে পড়তে হবে ঠিকমত জানে না। যারা জানে,তারা খুব সহজেই এই ইউনিটটাকে পেয়ে যায়! আচ্ছা ভাইয়া,ইউনিটটার নাম কি? ইউনিটটার নাম হচ্ছে জাবি 'বি' ইউনিট.. এখানে রয়েছে ইকোনোমিকস,পাবলিক এড,ইউআরপির মত ভালো ভালো সাবজেক্ট! এই ইউনিটকে সহজ বললেন কেনো? কি আসে এখানে? " এই ইউনিটকে সহজ বলার কারন হচ্ছে-যাদের স্কুল লাইফের ব্যাসিক ভালো তারা মাত্র এক সাপ্তাহ পড়েও এখানে চান্স পাবে! সত্যি!! হ্যাঁ,সত্যি। কি কি আসে এখানে?"
.
এখানে মোট ৮০ নাম্বারের পরিক্ষা হয়।
বাংলা -১০
ইংরেজি-১৫
জিকে-২৫
ম্যাথ-১৫
আইকিউ-১৫,
.
টোটাল এই ৮০ নাম্বারের পরিক্ষা হয়। এর মধ্যে ৫৬+ পেলেই মোটামুটি চান্স নিশ্চিত.. ইকোনোমিকস পাবার জন্য ৬৫+ পেলেই নিশ্চিত! এত্ত মার্কস? কীভাবো সম্ভব? একদম সহজ! কীভাবে সহজ..
প্রথমে আসি,
.
বাংলা-১০ঃ
এখানে বাংলা ব্যাসিক জিনিষগুলাই থাকে, প্রথমপত্র থেকে গদ্য,পদ্য থেকে ব্যাসিক প্রশ্ন দিবে, ২য় পত্র গ্রামারটিক্যালের ব্যাসিক প্রশ্ন দিবে, যেগুলা তুমি বাংলা এই কয়েকটাদিন এক্টু সিস্টেম ওয়াইজ পড়লেই পারবে।
ইংরেজি-১৫ঃ
এখানের জাবির যতগুলা ইউনিট আছে,সব থেকে সহজ ইংরেজি হয় এখানে! ব্যাসিক ইংলিশ । ইংরেজি একটু ভালোভাবে পড়লেই পারবে...
.
.
জিকে-২৫ঃ
জিকে বলতে আমরা যা বুঝি, এখানে সেই টাইপের জিকে কম আসে,এখানের জিকেগুলা বেশিরভাগ আসে আইকিউ টাইপ, অর্থাৎ সামাজিকবিজ্ঞান টাইপ জিকে বেশি আসে, ক্লাস ৯-১০ এর সামাজিক বিজ্ঞানের মত, যাদের ব্যাসিক ভালো তারা জিকে দেখলেই বুঝবে এটার উত্তর কি! এই ধরো, পরিবার নিয়ে আসবে, চাহিদা,যোগান,ভূগোল ইত্যাদি টপিকসের উপর থাকবে।
.
ম্যাথ-১৫ঃ
এটার সব থেকে সহজ অংশ এটা! কি টাইপ ম্যাথ আসে? এক কথায় বাচ্চাদের ম্যাথ আসে! যাদের ম্যাথের ব্যাসিক ভালো তারা দেখলেই পারবে,যারা দুর্বল তারা একটু প্র্যাক্টিস করলেই পারবে, আচ্ছা কি টাইপ ম্যাথ আসে? ক্লাস ৫-৮ এর ম্যাথ! যেমন তোমাকে বলবে, ৪০-৭০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? নিচের কোনটি মূলদ/অমূলদ? গ.সা.গু,ল.সা.গু,পিতা,পুত্র,লাভ ক্ষতি,ভগ্নাংশ,লগ,গড় ইত্যাদি টপিকসের উপর প্রশ্ন আসে। একদম ইজি!! দেখলেই পারবে!এখানে ১৫ টা ম্যাথ আসে,একটু ট্রাই করলে ১৫ টা ম্যাথই তুমি পারবে । তাছাড়া সব থেকে সুবিধা এখানের ম্যাথগুলা আইবিএর মত ইংরেজিতে থাকে না। বাংলাতে থাকে এর থেকে সুবিধা আর কি হতে পারে?"..
.
.
আইকিউ-১৫ঃ
আইকিউ মানে হচ্ছে তোমার বুদ্ধি কতটুকু সেটা যাছাই করা।এটা আসলে পড়ার কিছু নেই। জাস্ট অপশন দেখে একটু মাথা খাটালেই হয়! তাও যত প্র্যাক্টিস করবে তত পারবে। ধরো,তোমাকে বলবে যদি,BME=DOG হয় তবে,MLC কত? এখন তুমি একটা জিনিষ ভাবো।প্রথম ওয়ার্ডের B এর সাথে দ্বিতীয় ওয়ার্ডের D দুই ব্যাবধান। খেয়াল করে দেখো প্রত্যেকটা দুই ব্যাবধান করে। তাহলে MLC বলছে কত? যেহেতু ওগুলা দুই করে ব্যাবধান। এখানেও দুই করে ব্যাবধান হবে।তাহলে, M এর পর দুই ব্যাবধান হয় O, L এরপর দুই ব্যাবধান হয় N, C এর পর দুই ব্যাবধান হয় E. তাহলে MLC= ONE. অর্থাৎ উত্তর ONE..ক্লিয়ার? আবার ধরো,বলবে Q থেকে P লম্বা। M,N থেকে লম্বা। N,Q থেকে লম্বা। কে সবচেয়ে ছোট? ইত্যাদি টাইপের আইকিউ আসবে। একটু মাথা খাটালেই পারবে। তবে কিছু কঠিন IQ ও আসবে। আইকিউ ভালো পারার জন্য কিছু সহজ সিস্টেম আছে, আই মিন টেকনিক আছে।
যাদের ব্যাসিক জ্ঞান ভালো,তারা ম্যাথ+আইকিউ অল্প পড়েও ৩০ এ ২৫+ পাবে!!
.
.
জাবির প্রশ্নপদ্ধতি সকল ভার্সিটি থেকে আলাদা তাই বিগত বছরের প্রশ্ন সলভ করতেই হবে। তাছাড়া বিগত বছরের প্রশ্ন থেকে ২০% কমন পড়ে জাবিতে৷
একটু মন দিয়ে ট্রাই করলেই জাবি তোমার। জাবির একটা সিস্টেম হচ্ছে,ছেলেদের সাথে ছেলেদের প্রতিযোগিতা হয়,মেয়েদের সাথে মেয়েদের।।।
সুতরাং চিন্তা না করে মন দিয়ে এই কয় দিন চেষ্টা করে যাও।।
Exam date :1/10/19
মোট আসন 👉👉
ছেলে ১৬৩
মেয়ে ১৬৩(লাস্ট ইয়ার ২৭২ অবধি চান্স পাইছে)
👉👉যাদের জিপিএ ২০ এ ২০/১৯/১৮ আছে তারা ৮০ তে ৪৫-৫৪ নম্বর পেলে সরাসরি মুল মেরিটে থাকতে পারব