Showing posts with label জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়. Show all posts
Showing posts with label জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়. Show all posts
jahangirnagar university

jahangirnagar university

অনেকেই জানতে চেয়েছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট কয়টা ইউনিট আছে?
ইউনিটগুলোর নাম কি কি? কোন কোন ইউনিটে কি কি সাবজেক্ট আছে? কোন ইউনিটে কোন গ্রুপের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে? পরীক্ষা পদ্ধতি কেমন ? কিভাবে প্রস্তুতি নিব ? তোমাদের সকল প্রশ্নের উত্তর দেখে নাও একসাথে ।
.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ১০ টি ইউনিট আছে। যথাঃ A,B,C,C1,D,E,F,G,H,I ইউনিট =মোট ১০ টা ইউনিট। ইউনিটভিত্তিক সাবজেক্টগুলোর নাম সহ ইউনিটগুলোর নাম :
.
* A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ):-
A ইউনিটে মোট ৭ টি বিষয় রয়েছেঃ
১. কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
২. রসায়ন বিভাগ
৩. পদার্থবিজ্ঞান বিভাগ
৪. গণিত বিভাগ
৫. পরিসংখ্যান বিভাগ
৬. পরিবেশ বিজ্ঞান বিভাগ
৭. ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ
.
* B ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) :-
B ইউনিটে মোট ৬ টি বিষয় রয়েছেঃ
১) অর্থনীতি বিভাগ
২) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
৩) সরকার ও রাজনীতি বিভাগ
৪) লোকপ্রশাসন বিভাগ
৫) ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
৬) নৃবিজ্ঞান বিভাগ
.
* C ইউনিট ( কলা ও মানবিকী অনুষদ ) :-
C ইউনিটে ৭ টি বিষয় রয়েছে।
১) ইংরেজি
২) আন্তর্জাতিক সম্পর্ক( IR )
৩) ইতিহাস
৪) দর্শন
৫) প্রত্নতত্ত্ব
৬) বাংলা
৭) জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ
.
* C1 ইউনিট ( নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ )

.
এই ইউনিটে দুইটি সাবজেক্ট রয়েছে
১) নাটক ও নাট্যতত্ত্ব
২) চারুকলা
.
* D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) :-
D ইউনিটে মোট ৭ টি বিষয় রয়েছেঃ
১) ফার্মেসী বিভাগ
২) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ
৩। মাইক্রোবায়োলজি বিভাগ
৪) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারি বিভাগ
৫) পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগ
৬। প্রাণিবিদ্যা বিভাগ
৭) উদ্ভিদবিজ্ঞান বিভাগ
.
* E ইউনিট [ বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি (BBA) ] :-
E ইউনিটে মোট ৪ টি বিষয় রয়েছেঃ
১) ফিন্যান্স & ব্যাংকিং বিভাগ
২। মার্কেটিং বিভাগ
৩। একাউন্টিং & ইনফরমেশন সিস্টেম বিভাগ
৪। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
.
* F ইউনিট ( আইন অনুষদ ) :-
F ইউনিটে একটা সাবজেক্ট আছে।
১) Law & Justice ( আইন ও বিচার )
.
* G Unit [ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশন (IBA) ] :-
.
IBA-BBA
.
* H ইউনিট [ ইন্সটিটিউট অব ইনফরমেশান টেকনোলজি (IIT) ] :-
H ইউনিটেও একটা সাবজেক্ট আছে।
১) আইটি ( IT )
.
* I Unit (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) :
.
I ইউনিটে ১ টা সবাজেক্ট
- বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য
.
বিজ্ঞান বিভাগ থেকে সব ইউনিটেই পরীক্ষা দেয়া যায়। কিন্তু ব্যবসায় শিক্ষা/মানবিক বিভাগ থেকে B,C,E,F,G, C1 , I -- এই ৭ টি ইউনিটে পরীক্ষা দেয়া যায়।
.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা পদ্ধতিঃ
:
★ A,B,C,E,F,H,I ইউনিটে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে যার মধ্যে ৮০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। এসএসসি রেজাল্টকে ১.৫ দ্বারা গুণ করা হয়, এইচএসসি রেজাল্টকে ২.৫ দ্বারা গুণ করা হয় (চতুর্থ বিষয় সহ ) । অর্থাৎ সর্বমোট ১০০ নম্বর।
.
★ C1 ইউনিটে নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা পরবর্তীতে নেয়া হবে যার পাশ মার্ক ৪০%। ]
.
★ G ইউনিটে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে যার মধ্যে ৭৫ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। ৭৫ নম্বরের MCQ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৫ নম্বরের মৌখিক পরীক্ষা পরবর্তীতে নেয়া হবে যার পাশ মার্ক ৩৫%। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। অর্থাৎ সর্বমোট ১০০ নম্বর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট ::::::::
★ জাবিতে বি ইউনিট হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ।
যোগ্যতা ঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় নূন্যতম ৩.৫০ করে থাকতে হবে।
পরীক্ষার মানবন্টন ঃ বাংলা ১০, ইংরেজি ১৫, গণিত ১৫, সাধারণ জ্ঞান ২৫ এবং Iq ১৫
এসএসসি এইচএসসি রেজাল্টের উপর নাম্বার ঃ ২০
বিষয়ভিত্তিক প্রস্তুতি ঃ
বাংলা এবং English - শুরুতেই বলে রাখি জাবিতে স্কোর কোন ফ্যাক্ট না। এখানে Mcq এ যারা ভালো করে তারাই এগিয়ে থাকে। তবে বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করলে দেখতে পারবে বাংলাদেশের অন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে জাবির প্রশ্নের প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন। এখানে বাংলার জন্য গতানুগতিক ব্যাকরণ পড়লেই হয়না পাশাপাশি বিখ্যাত কবি ও লেখকদের বিভিন্ন সাহিত্যকর্ম ও বিরচন অংশ। আবার জাবির ইংরেজিতেই একমাত্র বিসিএসের মতো Literature থেকে প্রশ্ন হয়। আর শুধু গ্রামারে গুরুত্ব না দিয়ে Preposition, Proverbs, Translation, One word Substitution এবং synonym, Antonyms গুরুত্ব দিয়ে পড়তে পারো। এর জন্য তোমরা ছায়ামঞ্চ বাংলা + English বইটি দেখতে পারো।
গণিত ঃ আসলে গণিত খুব ইজি হয়ে থাকে। কিন্তু অনেকদিন ধরে চর্চা না করা এবং মেক্সিমামের ঢাবিকেন্দ্রীক প্রিপারেশনের জন্য গনিতে ফেইল করে। আর গণিতের গাইডলাইন হিসেবে তোমরা ছায়ামঞ্চ Math Summit বইটি দেখতে পারো।
সাধারণ জ্ঞান ঃ জাহাঙ্গীরনগরের সাধারণ জ্ঞান সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। এখানে ঢাবি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো প্রতি বছর একই প্রশ্ন হয়না। এখানে প্রত্নতত্ত্ব, মুক্তিযুদ্ধ, নাট্যকলা, সাহিত্য কর্ম ছাড়াও আনকমন টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। ছায়ামঞ্চ Bangla Gk Summit বইটি পড়তে পারো। কেননা বিভাগ পরিবর্তনকারীদের অনেকেই পৌরনীতি, ইতিহাস, দর্শন ইত্যাদি সম্পর্কে ধারণা রাখেনা। আর এই বইটিতে মৌলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাই দেখতে পারো।
বুদ্ধিমত্তা ঃ জাবিতে বুদ্ধিমত্তায় ভালো করলে খুব সহজেই এগিয়ে থাকা যায়। আর এর জন্য খুব বেশি কিছু পড়তে হবে বলে মনে করিনা শুধুমাত্র Iq Summit বইটি পড়লেই এনাফ।
::::::: আর যে জিনিসটি করতে অবশ্যই ভুলবে না তা হচ্ছে প্রশ্ন ব্যাংক। Climax জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি সাপ্লিমেন্ট পড়তে পারো। এতে সাজেশন ও দেয়া আছে।
বিঃদ্রঃ জাবিতে পাশ মার্ক ৩৩%। এবং আলাদা বিষয়ভিত্তিক পাশ করতে হয় না৷ তবে চান্স পাবার জন্য অবশ্যই ৭০% নাম্বার পেতে হবে।
★ শুধু পড়াশোনা করেই ত সব হয়না ভাগ্য বলেও কিছু আছে। তাই তোমার পিতামাতা ও গুরুজনদের শ্রদ্ধা কর এবং মুসলমানরা ৫ ওয়াক্ত নামাজ ও অন্যরা তাদের নিজ ইবাদত কর।